দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বৃদ্ধি করা হয়। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলমান রয়েছে। এরমধ্যে আরো এক দফা বাড়ল সরকার।
এর আগে ১৫ ডিসেম্বর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051