রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রাকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. খালেদ হাসান শিবলু, মো. নুরুল আলম সুমন ও মো. জহিরুল ইসলাম।
রোববার (৩০ জানুয়ারি) ডিবি ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো.শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায় যে, যাত্রাবাড়ী থানাধীন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় খালেদ, সুমন ও জহিরুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051