ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখা এবং স্বাস্থ্য বিধি না মানায় গত ১৫ দিনে মোবাইল কোর্টের মাধ্যেমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়েছে।
জানা গেছে, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হামিদ মিয়া পরিচালিত মোবাইল কোর্টে ০৫/০৫/২০২১ তারিখ বনানীর হোটেল সারিনাকে ৫ লক্ষ টাকা, গুলশান-২ এর দি ওয়েস্টিনকে ৩ লক্ষ টাকা, ১৭/০৫/২০২১ তারিখ গুলশান-১ এর গেøারিয়াস জিন্সকে ২৫ হাজার টাকা, গুলশান এভিনিউ এর অবকাশকে ৫০ হাজার টাকা, পিৎজা ইনের গুলশান ব্রাঞ্চকে ২৫ হাজার টাকা, গুলশান-১ এর চকোলেট বারকে ২৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত মোবাইল কোর্টে ০৭/০৫/২০২১ তারিখ মিরপুর-১২ এর লাবিবকে ২৫ হাজার টাকা, একই এলাকার আড়ংকে ১০ হাজার টাকা, ১২/০৫/২০২১ তারিখ মিরপুর-২ এর পিৎজা ইনকে ১০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোবাইল কোর্টে ০৫/০৫/২০২১ তারিখ উত্তরা রোড-৩ এর আড়ংকে ২০ হাজার টাকা, ০৬/০৫/২০২১ তারিখ উত্তরা সেক্টর-৩ এর কাচ্চিওয়ালাকে ৩০ হাজার টাকা, ০৮/০৫/২০২১ তারিখ নিকুঞ্জের আবাসিক হোটেল গ্রেজ-২১ কে ১ লক্ষ ৫০ হাজার টাকা, নিকুঞ্জের লা ম্যারিডিয়ানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ১০/০৫/২০২১ উত্তরা সেক্টর-৩ এর আড়ংকে ৪০ হাজার টাকা, উত্তরার সেক্টর-৭ এর দি ক্যাফে রিওকে ৪৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত মোবাইল কোর্টে ০৬/০৫/২০২১ তারিখ মোঃপুর এর আড়ংকে ১ লক্ষ টাকা, ০৭/০৫/২০২১ তারিখ গুলশান-২ এর জেরিন হোটেল এন্ড রিসোর্টকে ৫০ হাজার টাকা, গুলশানের হোটেল রেনেসাকে ১ লক্ষ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ১৭/০৫/২০২১ তারিখ গুলশান-২ এর বার্গার কিংকে ২০ হাজার টাকা, ১৯/০৫/২০২১ তারিখ গুলশান এর লাফিং বোদ্দা রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ১৭/০৫/২০২১ তারিখ গুলশান-২ এর সুলতান ডাইনকে ৪০ হাজার টাকা, ১৯/০৫/২০২১ তারিখ গুলশান-২ এর বাটলার্স ক্যাফেকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত ২২টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৯ লক্ষ ১৫ হাজার টাকা।মোবাইল কোর্ট পরিচালনার সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051