দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৮ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৩ হাজার ৬২৬ জন।
করোনায় মৃত ৭৮ জনের মধ্যে বিভাগ অনুযায়ী খুলনায় ১৪ জন, ঢাকায় ২৩ জন, রাজশাহীতে ১৫ জন, চট্টগ্রামে ১১ জন এবং ময়মনসিংহে একজন, বরিশাল তিনজন, সিলেট ২ জন, রংপুরে ৯ জন।
দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৮২৭ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।
এদিকে, শনাক্তের হার বেড়ে ১৯.২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত তিন দিন ধরে ১৮ শতাংশ ছিল। এর আগের সাতদিনে এ হার ১২ শতাংশ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু-দুটিরই হার গত কয়েক সপ্তাহ যাবত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশেষ করে সীমান্ত-সংলগ্ন ১৫টি জেলায়।
জুন মাসের ৪ তারিখের পর থেকে দ্রুত সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে দেশে লকডাউন বা নানারকম বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই মূহুর্তে সরকারি-বেসরকারি মিলে মোট ৫২৮টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে মোট ১২৬টি পরীক্ষাগারে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া ৩৫৬টি সরকারি ল্যাবে র্যাপিড অ্যান্টিজেন এবং ৪৩টি পরীক্ষাগারে জিন এক্সপার্ট পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা চলছে।
এদিকে, রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলার পরিকল্পনা করেছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার চারপাশের সাতটি জেলায় শুরু হচ্ছে লকডাউন।
জেলাগুলো হচ্ছে: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051