১৫ ঘন্টার ব্যবধানে ঝিনাইদহের শৈলকুপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের রাফিউল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩০) ও মুন্সিগঞ্জের মহিদুল ইসলাম (৩২)। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার বেলা ৯টার দিকে শৈলকুপার কবিরপুর আমজাদ হোসেনের মটর গ্যারেজের সামনে এক সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম নিহত হন। তিনি শৈলকুপায় চাকরী করতেন।
এ ঘটনার ১৫ ঘন্টা পর শৈলকুপার উপজেলার দুধসার নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে সহকর্মীর সাথে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন দোকান কর্মচারী মেহেদি হাসান। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদি হাসান মারা যান। আহত হন তার সহকর্মী।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051