চুয়াডাঙ্গায় ১৫ কুকুর-বিড়াল হত্যার রেশ না কাটতেই এবার বাচ্চাসহ ৫টি বনবিড়াল হত্যা করেছে এলাকাবাসী। বুধবার (২ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন 'কেয়ার ফর আনক্লেইমড বিস্ট' এর সভাপতি স্কুল শিক্ষক বখতিয়ার হামিদ।
তিনি বলেন, ঘটনা শোনার পর সংগঠনের একজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ার প্রবাসী বিল্লাল হোসেনের বাড়ির রান্নাঘরে খড়ির ভেতরে চারটি বাচ্চাসহ মা অবস্থান করছিল। সেগুলো দেখে বিল্লাল হোসেনের স্ত্রী নূরী বেগম স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা চার বাচ্চাসহ মাকে পিটিয়ে হত্যা করে পাশেই মাটি চাপা দিয়ে দেয়।
এর আগে গত ৩ দিন যাবত বাড়িতে থাকা পানির পাত্রে একটি কুকুর মুখ দেওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামে পাওরুটির সঙ্গে বিষ মিশিয়ে ১৫ কুকুর-বিড়াল হত্যা করে স্থানীয় আব্বাস আলী নামে এক কীটনাশক ব্যবসায়ী। এ ঘটনায় আজ (বুধবার) রাতে আলমডাঙ্গা থানায় একটি জিডি করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এদিকে এ ঘটনার পর বনবিড়ালের হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উডে। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাকির হোসাইন বলেন, বন বিড়ালগুলো পিটিয়ে হত্যার বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051