1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৫ আগস্ট যান চলাচলে নির্দেশনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ৭:৫৩ pm

১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে যান চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন সময়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট এড়ানোর লক্ষ্যে ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিচের দেয়া চলাচলের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
সেগুলো হল :

১. মিরপুর গাবতলি থেকে আগত রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সাইন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. নিউমার্কেট ও সাইন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড থেকে বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. রেইনবো এফডিসি থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৪. আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ- মানিক মিয়া এভিনিউ-ধানমন্ডি ২৭- মেট্রোশপিংমল ডানে মোড়-আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়-৩২নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

পার্কিং:

১. ৩২ নং ব্রিজের উত্তরের ১১ নম্বর রোডের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার সকল গাড়ি)। ২. ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সাংসদসহ রাজনৈতিক নেতাদের সকল গাড়ি। ৩. আহসানিয়া মিশনের উত্তর রাস্তা আইন-শৃঙ্খলা বাহিনীর সকল গাড়ি।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ