1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৫ অক্টোবরের ট্রাম্প-বাইডেন নির্বাচনী বিতর্ক বাতিল, হবে ২২ অক্টোবর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ২:১৯ pm

আসন্ন মার্কিন নির্বাচনের আগে দুই প্রেসিডেন্ট প্রর্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার আমেরিকার নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর সিএনএনের।

এ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে।

মূলত এই বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প সেটা মানেননি। সে কারণেই এটি বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্কের নতুন তারিখ ২২ অক্টোবর। এই তারিখে বিতর্ক করতে ট্রাম্প ও বাইডেন রাজি হয়েছেন।

এ বিষয়ে কমিশন এক বার্তায় জানিয়েছে, আপাতত বোঝা যাচ্ছে ১৫ অক্টোবর কোনও নির্বাচনী বিতর্ক হচ্ছে না। অক্টোবরের ২২ তারিখ চূড়ান্ত নির্বাচনী বিতর্ক আয়োজনের প্রস্তুতি শুর করবে সিপিডি।

প্রয়োজনীয় টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি অন্যান্য প্রোটোকল মেনে ২২ অক্টোবর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে টেনেসি রাজ্যের নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে। দুজন প্রার্থীই ২২ অক্টোবরের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন।

কমিশন জানিয়েছে, নাশভিল বিতর্কটি ১৫ মিনিটের ছয়টি অংশে ভাগ করা হবে। প্রত্যেকটি অংশের বিষয় শিগগিরই জানিয়ে দেবেন মডারেটর ক্রিস্টেন ওয়াকার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ