রাষ্ট্রায়ত্ব পাটকল অবিলম্বে চালু করা, দুর্নীতি-ভুলনীতি ও লুটপাট বন্ধ করা, অবসরসহ সব শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে পাটকল শ্রমিকরা জনসভা করেছে।
শনিবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট কেজি স্কুল চত্বরে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা-যশোর অঞ্চলের ব্যানারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
কার্পেটিং জুট মিল সিবিএ’র সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক অ্যাড. কুদরত ই খুদা, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহাসিন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সাবেক পৌর কাউন্সিলর সমশেদ আলম, নাগরিক কমিটির সদস্য সচিব এস এ রশিদ, শ্রমিক নেতা জনার্ধন দত্ত নান্টু, মোজাম্মেল হক খাঁন, মুনীর চৌধুরী, অলিয়ার রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা গাজী নওশের আলী, নূরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন নেতা বেল্লাল আহম্মেদ, সাবেক ছাত্রনেতা গাজী আফজাল, ছাত্র ফেডারেশন খুলনা জেলা কমিটির আহবায়ক আল-আমিন শেখ প্রমুখ।
বক্তারা নতুন কর্মসূচি হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর খুলনার ইস্টার্ন জুট মিল ও ২৫ সেপ্টেম্বর স্টার জুট মিলে শ্রমিক জনসভা এবং ২৭ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বলে ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051