নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝি পাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) রাতে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের পরিদর্শক রমিজ আহমদ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল (৩৪), মো. শাহিন আলম (৩৫), মো. রাজীব (৩০), মো. আশরাফ আলী (৩৪), কৃষ্ণ চন্দ্র বর্মন (২৬), মো. মনোয়ার হোসেন মনা (৩৭), মো. রুহুল আমিন (২৭), মো. খলিল (৩৮), মো. রুবেল (২৬), রাশেদ মোহাম্মদ বাবু (৩৯), মো. হৃদয় (২৩), মো. আবুল কাশেম প্রকাশ চান মিয়া (৫০), মো. নুর আলম (৬২) ও মো. মিরাজ (২৮)।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রমিজ আহমদ জানান, হাদুমাঝি পাড়া এলাকায় শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ৫ প্যাকেট তাস ও নগদ ১০ হাজার ৫৮৭ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051