1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১:৪০ pm

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ।

গ্রেফতার মাদক কারবারীরা হলেন— আব্দুল কুদ্দুস (৫৫), মো. মেহেদী হাসান (২৮) ও নাসিম কবির (৩৬)।

অভিযানে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, হাতিরঝিলের মধুবাগ এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, আসামিরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা ঢাকায় এনে প্রাইভেটকারে বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন। হাতিরঝিল এলাকায় ইয়াবা বিক্রি করতে এলে তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসি মধুসূদন দাস।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ