1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১২ কোটি টাকায় গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ইজারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১ ৬:০৮ pm

গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ১২ কোটি ১ লক্ষ ২০ হাজার টাকায় ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। নানা প্রতিকূলতা পেরিয়ে মেয়র মোঃ আতিকুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো উন্মুক্ত দরপত্র আহবানের মাধ্যমে এক বছরের এ দুটি টার্মিনাল ইজারা দেয়া হয়।

মঙ্গলবার গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের কাছে ইজারাদারগণ চেক হস্তান্তর করেন। ইতিপূর্বে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের আমলে নামমাত্র মূল্যে টার্মিনাল দুটি থেকে রাজস্ব আদায়ের জন্য আদায় সহযোগিতাকারী নিয়োগ দেওয়া হয়েছিল। দীর্ঘ এক যুগেও ইজারা আদায়ের জন্য নির্ধারিত টাকার পরিমান বাড়ানো হয়নি।

এছাড়া আদায় সহযোগিতাকারীগণ নানা অযুহাত দেখিয়ে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা ডিএনসিসিকে জমা দেয়নি। এসকল অনিয়ম দূর করার জন্য ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম টার্মিনালগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। শুরুতে নানা বাধা-বিপত্তি, হুমকি থাকলেও কোনো কিছুই তোয়াক্কা না করে ডিএনসিসি মেয়রের দৃঢ় নেতৃত্বে ইজারার কার্যক্রম সম্পন্ন হয়।

চেক হস্তান্তরের পরে আতিকুল ইসলাম বলেন, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল দুটি থেকে সেভাবে কোন রাজস্ব আদায় করা যায়নি। আমি এসে দেখেছি এখানে অনেক আগে থেকেই গলদ ছিল। একজনকে আদায়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে একটা ক্লজ ছিল – হরতাল বা বিভিন্ন কারণে যখন পরিবহন বন্ধ থাকবে, তখন ডিএনসিসিকে কোন টাকা দিতে হবে না। এই সিদ্ধান্তগুলো ভুল ছিল। তারা তাদের পাওনা টাকা তো দেয়ই নাই, বরং সিটি কর্পোরেশনের কাছে টাকা দাবি করেছে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের অসম চুক্তি করা হয়েছিল। আমি বলেছি এ ধরনের অসম চুক্তি আমরা মেনে নিতে পারি না। এর ফলে সিটি করপোরেশন রাজস্ব হারাচ্ছে। তাই আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিয়েছি। আমরা যখন ইজারা দিতে গেলাম, আমাদের কর্মকর্তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। আমি বলেছি কারো কথা শোনার দরকার নাই। নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হবে। আতিকুল ইসলাম আরো বলেন, গত ১২ বছরে কমপক্ষে ১৫০ কোটি টাকা আদায় করা যেত।

এখন ইজারাদারদেরকে বাস টার্মিনালগুলোতে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শর্ত দেওয়া হয়েছে। অন্যথায় ইজারা বাতিল হবে। আগের বিশৃঙ্খল পরিবেশ বজায় রাখা যাবে না। এই যে নতুন সিস্টেম প্রচলন হতে যাচ্ছে, এভাবে আস্তে আস্তে রাজধানীতে পরিবর্তন আসবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ