মাদক সেবন ও বিক্রিতে জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২,১৭২ পিস ইয়াবা বড়ি, ১৯ কেজি ৩৯০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজাসহ ৫টি গাঁজার গাছ ও ১৮৩ গ্রাম ১৮ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার ৪৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051