ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন মিলিয়ে মোট ১১ দিন নদীতে বালুবাহী ‘বাল্কহেড’ চলাচল বন্ধ থাকবে। নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার নৌপুলিশ সদরদপ্তরে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় ১১ দিন নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নৌপুলিশের নির্দেশনার মধ্যে আরও রয়েছে- লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহণ না করা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহণে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো।
নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপুলিশ বদ্ধপরিকর। যাত্রীদের নিরাপত্তা দিতে নৌপুলিশ সব নৌঘাট ও নৌ টার্মিনালগুলোতে দায়িত্ব পালন করবে।
নৌপুলিশ আরও জানায়, যেকোনো সমস্যায় নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তাদেরকে জানালে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় নৌপুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নৌযান ও নৌপথ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051