1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১০ রান ডিফেন্ড করতে যে বোলারকে বেছে নিলেন ডি ভিলিয়ার্স

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৯ pm

শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করতে হবে। ম্যাচ জেতানোর জন্য বোলিংয়ে কাকে বেছে নেবেন? সাবেক সতীর্থ ডেল স্টেইনকে এই প্রশ্নই করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এই প্রশ্নে দুজনে একজন বোলারের নামই বেছে নিয়েছেন। তিনি ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।

ডি ভিলিয়ার্সের ইউটিউব অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্টেইন। সেখানেই দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারকে ডিভিলিয়ার্স জিজ্ঞেস করেছিলেন, ‘শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করার জন্য কোন বোলারকে বেছে নেবে?’

একটুও না ভেবে স্টেইন বলেন, ‘জাসপ্রীত বুমরাহ। শেষ ওভারে ১০ রান আটকানোর জন্য দু’জনের নামই আমার মাথায় আসছে। হয় (লাসিথ) মালিঙ্গা অথবা বুমরাহ।’ ডি ভিলিয়ার্স বলেন, ‘আমিও নিশ্চিত ভাবে বুমরাহকে বেছে নিতাম।’

এর পর স্টেইনকে জিজ্ঞেস করা হয়, এক ওভারে ১৫ রান নিয়ে ম্যাচ জেতাতে হবে। সেখানে ডি ভিলিয়ার্সের নামই বেছে নিয়েছেন স্টেইন। বলেছেন, ‘আমি একটুও বাড়িয়ে বলতে চাইছি না। কিন্তু এ রকম পরিস্থিতি হলে তোমাকেই বেছে নিতাম। কারণ তুমি বিশ্বের সেরা। সেই দিন পার্লে তোমার খেলা দেখলাম। যদি এখনও দক্ষিণ আফ্রিকার তোমাকে দরকার হয় এবং শেষ ওভারে ১৫ রান লাগে জিততে, তা হলে আমি ডি ভিলিয়ার্সকেই বেছে নেব।’

ডি ভিলিয়ার্স নিজে অবশ্য অন্য এক ক্রিকেটারের নাম নিয়েছেন। তিনি ল্যান্স ক্লুজনারকে বেছে নেন। দুই দশক আগে যিনি প্রোটিয়াদের ম্যাচ জেতাতেন নিয়মিতই। ডি ভিলিয়ার্সের কথায়, ‘ফিনিশিংয়ের জন্য আমি ল্যান্স ক্লুজনারকে বেছে নেব। নিজের সেরা দিনে আপনি যদি ইয়র্কার দেন, ও সেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবে। অথবা চার মেরে দেবে। আপনি অবাক হয়ে ভাববেন, একটা ইয়র্কারে সে কীভাবে এই শটটা খেলল?’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ