আগামী ১০ মের (২৭ রমজান) মধ্যে তৈরি পোশাকসহ দেশের সব খাতের শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, এপ্রিল ছাড়াও এর আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, তাও আলোচ্য সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
সভায় উপস্থিত কারখানা মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি।
তিনি বলেন, ১০ মের মধ্যে ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কীভাবে দেবে, সেটা মালিক বুঝবে। কিন্তু শ্রমিক কাজ করেছেন, তার বেতন পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বিজিএমইএর থেকে আমরা নিয়মিত তদারক করবো।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051