আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিচারিক (অধস্তন) আদালত বা ট্রাইব্যুনালের মামলার পরিসংখ্যান জানানোর জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্তন আদালতসমূহের মামলার পরিসংখ্যান ও তথ্য সংবলিত জুডিশিয়াল ড্যাশ বোর্ড প্রস্তুত করা হয়েছে। ড্যাশ বোর্ডের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়ের করা ও নিষ্পত্তি করা মামলার সংখ্যা বিবরণী এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারাধীন মোট মামলাসমূহের পূর্ণাঙ্গ বিবরণী আগামী ১০ দিনের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051