1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১০ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ প্রস্তাবের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪১ pm

নেত্রকোনা প্রতিনিধি : ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ প্রস্তাবের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি এস এম মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাদেক খান দ্বীপের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, টিটিসির অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সংগঠনের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক জনি সাহা ও দপ্তর সম্পাদক এহসানুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলী/সমমান পদ এবং ১০ম গ্রেডের মর্যাদা নির্ধারণ করা হয়েছে, যা একটি নিষ্পত্তিকৃত বিষয়। এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত।

তারা আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে বিপুল ব্যয়ে গবেষণা ও উদ্ভাবনের লক্ষ্যে বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয়। অথচ প্রকৌশল পেশার নিম্নস্তরের পদে তাদের প্রবেশের দাবি জাতীয় মেধার অপচয় ঘটাবে।

মানববন্ধনে নেতৃবৃন্দ জাতীয় মেধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য ভিন্ন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি এবং প্রকৌশল পেশায় পদভিত্তিক স্পষ্ট সীমারেখা বজায় রাখার দাবি জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ