স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত এই জয়ের দিনে মেসি ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের আরেকটি রেকর্ড। ম্যাচের ১৪ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির আগুনে এক শটেই গোলের দেখা পেয়ে যান আলবিসেলেস্তেরা।
আর এই গোলের ফলেই আর্জেন্টাইন এই কিংবদন্তি ছুঁয়ে ফেলেন ৫০ বছর আগে পেলের গড়ে দেওয়া রেকর্ড। অবসরের আগে ব্রাজিলের জার্সি গায়ে ৭৭ গোল করে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলের কীর্তিটা নিজের করে নিয়েছিলেন 'কালো মানিক'পেলে। ৫০ বছর পর জাতীয় দলের জার্সিতে ৭৭তম গোলটি করে তার সেই রেকর্ডে ভাগ বসিয়ে ফেললেন মেসি। পরে আরও দুটি গোল করে মেসির গোল সংখ্যা এখন ৭৯।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051