1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কনস্যুলেটের সেবার মান সমুন্নত রাখার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২ ৫:৪৯ pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সেবার মান সমুন্নত রেখে আরও জনবান্ধব সেবা দেওয়ার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের আহ্বান জানান।

শনিবার (২১ মে) নিউইয়র্কের কনস্যুলেট অফিস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি, ডায়াসপোরা কূটনীতি এবং সাংস্কৃতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি সরকারের জনবান্ধব সেবাকে আরও মানসম্মত ও দ্রুততার সঙ্গে প্রদানের পরামর্শ দেন। কনসাল জেনারেল প্রতিমন্ত্রীকে কনস্যুলেটের চলমান সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন এবং প্রতিমন্ত্রীর নির্দেশ পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ