সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রউফ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে পাওয়া গেছে ওষুধ ও তাবিজ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত আজাদ বোর্ডিং থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত আব্দুর রউফ সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
পুলিশ জানায়, লাশটি উলঙ্গ ছিল এবং মরদেহের পাশে অনেক তাবিজ ও ওষুধ পাওয়া গেছে। মৃত আব্দুর রউফ সোমবার রাত সাড়ে ৮টার দিকে আজাদ বোর্ডিংয়ে উঠেন। মঙ্গলবার বিকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051