ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর এলাকায় শনিবার দুপুরে মাজেদ আলী (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার তৈলটুপি-সাধুহাটি সড়কের পারদখলপুর মাঠে এ ঘটনা ঘটে। তিনি রিশখালি গ্রামের জামাত আলীর ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন মাজেদ জানান, তিনি ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুন্ডু শহরের দিকে আসছিলেন। এসময় পার্বতীর আমেরচারা মাঠে পৌছলে হেলমেট পরাহিত ২ জন দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলেও জানান। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।
পরে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক তরিবুল ইসলাম জানান, আহতের পিঠের ডানপাশে এবং ডানহাতের কব্জির নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হরিণাকুন্ডুু থানার ওসি আবু আজিফ বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। জমি জায়গা নিয়ে দ্বন্দের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051