1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হেলমেট ছুঁড়ে মারায় শান্তকে সতর্ক করলো বিসিবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ ৯:৩৬ am

ব্যাট হাতে রান পাচ্ছেন নিয়মিতই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও পেরিয়েছিলেন হাফ সেঞ্চুরি।

এরপর নিহাদুজ্জামানের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন নাজমুল হোসেন শান্ত। এমন আউট মেনে নিতে পারেননি তিনি।
সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ছুঁড়ে মারেন হেলমেট ও ব্যাট। ক্ষোভ ছিল তার নিজের ওপরই। এই ঘটনা অবশ্য বিসিবির নজর এড়ায়নি। সতর্ক করার সঙ্গে একটি ডেমোরিট পয়েন্টও দেওয়া হয়েছে শান্তকে।

রোববার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচে লেভেল ১ ভঙ্গ করেছেন শান্ত। কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী ক্রিকেট সামগ্রীর ওপর বিরক্তি দেখানোয় ডেমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।

মোট চার পয়েন্ট হলে ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে ক্রিকেটারদের ওপর। ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি শান্তর।

চট্টগ্রামের বিপক্ষে ৬ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেছেন তিনি। এবারের বিপিএলে ৯ ম্যাচ খেলে ৫০ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩৫০ রান করেছেন শান্ত।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ