1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ ৭:২৮ pm

হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন- সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল ও চড়খণ্ড গোলড়ার এলাকার রোস্তম মিয়ার ছেলে আলমগীর হোসেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোনো মাদক সেবক ও ব্যবসায়ী ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। যদি এ ধরনের কাজের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ