ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিলসহ মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৫৫৬ পিস ইয়াবা বড়ি, ২৫৪ বোতল ফেন্সিডিল, ৫ গ্রাম ২৮০ পুরিয়া হেরোইন, ১৫টি ইনজেকশন ও ১১ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051