এবার দখলদার ইসরায়েলি সেনার বিরুদ্ধে হেবরন শহরের ইব্রাহিমি মসজিদে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের মুসল্লিদের ওপর সাউন্ড বোমা ও কাদানে গ্যাস দিয়ে হামলা চালানো হয়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
জানা গেছে, সম্প্রতি ইসরায়েল ইব্রাহিমি মসজিদের বেশ কিছু বিষয় পাল্টাতে এক প্রকল্প হাতে নেয়। এর প্রতিবাদে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের প্রতি আহ্বান জানায়। সে আহ্বানে সাড়া দিতে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়তে জড়ো হন। পরে নামাজের পর ইসরায়েলি সেনারা মসজিদের গেটে উপস্থিত হয়। পরে তারা মুসল্লিদের ছত্রভঙ্গ করতে হামলা চালায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051