হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ জুন) বেলা ২টার দিকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালেল আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির জানান, হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দীন মুনিরকে হাটহাজারী থানার গত ২৭(০৪)২১ মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নতুন করে হাটহাজারীর আরও ২ মামলায় মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত সোমবার (২১ জুন) বিকেলে হাটহাজারী থেকে মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেফতার করেছিল হাটহাজারী থানা পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051