
হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির।
তিনি বলেন, হাটহাজারী থানায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় ফয়েজীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার বিকেলে কক্সবাজারের চকোরিয়া থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
ভিন্নবার্তা ডটকম/এন