হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
আজ শনিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।
জুনায়েদ আল কাসেমী ধর্মভিত্তিক সংগঠন হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিবের ছেলে বলে সিআইডি সূত্র জানিয়েছে।
সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক জানিয়েছেন, গ্রেফতার জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি সহিংসতায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার কোনো মামলা রয়েছে কি-না, তা যাচাই করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051