হেফাজতে ইসলামের ফেনী জেলা আমীর ও জহিরিয়া মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম আর নেই। রোববার ভোরে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মাওলানা আবুল কাশেম জীবদ্দশায় ফেনী পৌর ইমাম কমিটির সভাপতি ছিলেন। এর আগে দীর্ঘদিন ফেনী কোর্ট মসজিদের খতিব ছিলেন।
ফেনী জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ওমর ফারুক জানান, বাদ আসর শহরের মিজান ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051