হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি সরিফউল্লাহ্।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051