হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।
মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, 'দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির কিছু নেতার পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীতে আহবায়ক কমিটির আবার কার্যক্রম শুরু হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এক নেতা বলেন, অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051