
বহুদিন নিজেকে লুকিয়ে রেখেছিলাম
আপাদমস্তক
দীর্ঘ অপেক্ষায় যখনই তুমি এসে দাঁড়ালে,
হোটেলের লনে।
তোমাকে আকর্ষিক দেখার পড়
আর কাউকেও দেখিনা,
এতোদিন সযত্নে বুকের ভিতর যে প্রেমকে লুকিয়ে
রেখেছিলাম নিদ্রার গহন কোনে, এখন শুধুই মাতাল হাওয়া বইছে, অস্হির গড়াগড়ি, ফুল ফুটে চেতনার চৈতন্যের
অকৃপণ উপত্যকায়।
প্রত্যহ হৃদয় খুলে রাখি হৃদয় অন্তহীন
নিবিড় নিশ্চিত,
ভিতরে ভিতরে হৃদয়ের হ্রদে বন্যাস্ফীত জল বিপুল
উন্মাদনায় গড়িয়ে পড়ে
হৃদয়ের ভিতর সারাক্ষণ কাব্যের অস্তিত্বে ছুঁয়ে যায় উল্কির বিজ্ঞাপন।
উদার নীলিমা প্রত্যহ ভাব জমায়, সুখ সুখ ভাব আলস্যে
ঝিমোয়,
আদর বুলায় শৌখিন বৃষ্টির ফোঁটায়, আর হৃদয়ের হ্রদে পানসি ভিরায়।
নিজেকে এতোদিন মনে হচ্ছিল, পরিত্যক্ত একা,
যেন সারাক্ষণ বৈরী হাওয়ায় এগোচ্ছি, উদাস নিশীথ
যদিও তোমার সান্নিধ্যে এসে উদ্দাম ঝড়ে এখন অবাধ
সাঁতার কাটছি, ভালো লাগছে সবই।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051