1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

হুমকি ও ভয়ভীতি মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ ১২:৪৬ pm

হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকালে মামলার শুনানি শেষে ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে পারিবারিক ব্যবসার অংশীদার করার আশ্বাস দিয়ে মেহজাবীন চৌধুরী ও তার ভাই নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘদিন পার হলেও ব্যবসা শুরু না হওয়ায় পাওনা টাকা ফেরত চাইলে বাদীকে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিল রোডসংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন বাদীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়।

এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। পরে আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে ১৬ নভেম্বর তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ শুনানি শেষে আদালত মামলাটি থেকে তাদের অব্যাহতি প্রদান করেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ