আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত।
শুক্রবার তার ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে স্বপনের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
ইমরুল হাসান সৈকত জানান, হুইপ আল মাহমুদ স্বপন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি বৃহস্পতিবার রাত থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন।
এর আগে গত ৫ নভেম্বর করোনা আক্রান্ত হন হুইপের স্ত্রী। তার কিছুটা অসুস্থ হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন হুইপ এবং তার স্ত্রী দুইজনই সুস্থ আছেন এবং বাসায় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে হুইপ নিজে ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি বৃহস্পতিবার থেকে করোনা আক্রান্ত। আমার স্ত্রী গত ১১ দিন ধরে আক্রান্ত। অনুগ্রহপূর্বক আমাদের জন্য দোয়া করবেন।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051