প্রকাশ্যে জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি সম্পর্কে কটূক্তিকারী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক চ ল সাহার শাস্তির দাবি জানিয়েছে সনাতন সম্প্রদায়ের জনগণ। গাইবান্ধা সদর উপজেলা সনাতনী জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
রোববার রাত ৮টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। কলেজপাড়ার সনাতনী সংঘের বীরেন্দ্র নাথের সভাপতিত্বে বক্তব্য দেন সমীরণ সরকার, সুকুমার দাস, রতন কুমার সরকার, শান্ত সাহা, শ্যামল সরকার, কৌশিক সরকার, অর্জুন কুমার, সঞ্জয় কুমার বর্মন, মিনু রানী, হিমুন দাস, শংকর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সনজীবন কুমার দেব রকি। এর আগে সনাতন সম্প্রদায়ের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, শহরের ভিএইড রোডে কালী মন্দির প্রাঙ্গণে গত শুক্রবার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা সদর উপজেলা শাখার সম্মেলনে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক চ ল সাহা বক্তৃতাকালে হুইপ মাহাবুব আরা বেগম গিনি সম্পর্কে কটূক্তিপূর্ণ ও ষড়ন্ত্রমূলক মন্তব্য করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051