লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেন, 'হিজবুল্লাহ দখলদার ইসরাইলের কমান্ডারদের নানা ধরণের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছি। কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব-নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না।'
এছাড়াও আর কোনো যুদ্ধে জড়ালে ইসরাইল জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি আরও বলেন, 'ইসরাইলি কমান্ডাররা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সবসময় হিংসা-বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। এ আচরণ তাদের পতনকে আরও তরান্বিত করবে।'
অন্যদিকে, ইসরাইলের কট্টরপন্থি দখলদাররা বৃহস্পতিবার (১০ মে) পূর্ব জেরুজালেম দিয়ে এই বিতর্কিত পতাকা মিছিল বের করার পদক্ষেপ নিয়েছিল। কিন্তু ইসরাইলের পুলিশ দেশটিতে উত্তেজনার দোহায় দিয়ে মিছিলের অনুমতি দেয়নি।
অপরদিকে, মিছিল না করতে দখলদার বাহিনীকে সতর্ক করে হামাসের এই নেতা বলেন, 'দখলদারদের মিছিল নতুন করে সহিংসতা সৃষ্টি করবে। আমরা ইসরাইলি দখলদারদের পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গন দিয়ে মিছিল নিয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করছি।'
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051