মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হিলি সীমান্তের শূণ্যরেখায় ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ ও বাংলাদেশ সীমান্ত রক্ষিবাহিনী বিজিবি উভয়ে মিষ্টি উপহার দেন।
ভারতের ১৮০ ব্যাটালিয়নের এসি ভারত ভূষন ও ৬১ ব্যাটালিয়নের ভারতহিলি ক্যাম্পের ইন্সপেক্টর বিনয় কুমারের হাতে তিন প্যাকেট মিষ্টি তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান। আবার ভারতের বিএসএফ’রাও তিন প্যাকেট মিষ্টি উপহার দেয়।
এসময় সিপি ক্যাম্পের নায়েব সুবেদার বজলু রহমান, নায়েব সুবেদার আইয়ুব আলীসহ বিজিবি সদস্যরা এবং ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ’র সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে তাদের তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি পাশাপাশি তারাও তিন প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051