পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ঈদের দিন সোমবার সকাল সাড়ে ৯টায় হাকিমপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই মিষ্টি উপহার দেওয়া হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই বিনিত কুমারের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় দুই বাহিনীর সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051