1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় ছিন্নমূলের মাঝে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩ ১১:১১ pm

পাহাড় এবং হাওরের জনপদ নেত্রকোনায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন থেকে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের শুরু থেকে এ পর্যন্ত জেলায় একই অবস্থা বিরাজমান।

জেলার সকল উপজেলায় প্রায়দিনই সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে আকাশ । দুপুরে সুর্যের দেখা মিললেও রোদের তাপমাত্রা খুবই কম। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া লোকজন অতি কষ্টে দিনাতিপাত করছে।
খেটে খাওয়া মানুষ ঠান্ডা বেশী হওয়ার কারনে কাজে যেতে পারছেন না। এদিকে, বৃদ্ধ ও শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে।

এমন অবস্থায় ছিন্নমূল শীর্তাতদের মাঝে মানবিক সহযোগিতায় এগিয়ে এসেছেন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাংস্কৃতিক সংঘ। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গোলাম কবীরের নির্দেশনায় বৃহস্পতিবার রাতে জেলা সদরের রেলস্টেশন এলাকায় মানবিক উপহার কম্বল নিয়ে ছিন্নমূল শীর্তাত মানুষের হাতে কম্বল তুলে দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার শুভ্র চন্দন মহলী,বাংলা বিভাগের প্রভাষক ও মডারেটর (সাহিত্য সংঘ) মোঃ আব্দুল হালিম,বাংলা বিভাগের প্রভাষক ও মডারেটর (সাংস্কৃতিক সংঘ) ড. সানজিদা ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বিতরণকালে এ সময় বাংলা বিভাগের প্রভাষক ও মডারেটর (সাংস্কৃতিক সংঘ) ড. সানজিদা ইসলাম বলেন,আমাদের বাংলা বিভাগের সাংস্কৃতিক সংঘের শিক্ষার্থীদের উদ্যোগে শীতে কষ্ট করা অসহায় ছিন্নমূল মানুষের পাশে দারানো মানবিকতার একটি ক্ষুদ্র উদ্যোগ।আমরা আশা করবো শুধু শীত নয় মানুষের প্রতিটি দুর্যোগে যেন সকলেই অসহায়দের সহায় হন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ