1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হিজাব বিতর্কে মুখ খুললেন জায়রা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২ ৯:১০ pm

হিজাব বিতর্কে উত্তাল ভারতের কর্ণাটক রাজ্য। সেইসঙ্গে এর প্রভাব পড়েছে পুরো দেশজুড়েই। এই বিতর্ক নিয়ে একে একে মুখ খুলেছেন দেশটির অনেক সেলেব্রিটিও। এবার হিজাব নিয়ে নিজের মত জানালেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম।

কর্ণাটকের স্কুল-কলেজে হিজাবের উপর নিষেধাজ্ঞা চাপানোর ঘটনায় নিন্দা জানিয়ে এক ইনস্টাগ্রামে পোস্টে তিনি লিখেছেন, ইসলামে হিজাব আসলে বাধ্যবাধ্যকতা, কোনও পছন্দ-অপছন্দের বিষয় নয়। হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারেই ঠিক না। হিজাব ইসলামে কোনো বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন মহিলা যখন হিজাব পরেন, তখন তিনি সেই দায়িত্ব পালন করেন যা তিনি আল্লাহর থেকে পেয়েছেন। যাকে তিনি ভালোবাসেন এবং যার কাছে নিজেকে সমর্পণ করেছেন।

জায়রা আরও বলেন, ‘আমি একজন মহিলা হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সঙ্গে হিজাব পরি।’

যেভাবে মুসলিম নারীদের হিজাব ও শিক্ষার মধ্যে কোনো একটাকে বেছে নিতে বলা হচ্ছে, তা অন্যায় বলে জানিয়েছেন ‘দঙ্গল’ অভিনেত্রী। কাশ্মীরী এই তরুণীর মতে, এভাবে তাদের একটি নির্দিষ্ট পছন্দ করতে বাধ্য করা হচ্ছে। এতে একটা এজেন্ডা পূরণ হচ্ছে। তারপর ওই মহিলাদেরই সমালোচনা করা হচ্ছে, যারা ওই তৈরি করা খাঁচায় আটকে পড়েছে।

উল্লেখ্য, ‘দঙ্গল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের কারণে ২০১৬ সালে জাতীয় পুরস্কার মঞ্চে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। পরের বছরই আবার ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে তার ঝুলিতে এসেছিল ফিল্ম ফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড।

কিন্তু অভিনয় করা ধর্মের বিরুদ্ধাচরণ উল্লেখ করে ২০১৯ সালে হঠাৎ করেই ক্যারিয়ারের ইতি টানেন জায়রা। তবে এবার ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ