লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের কুদস ফোর্সের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোহাম্মাদ হেজাজির মৃত্যুতে শোক প্রকাশ করায় তিনি তাদের ধন্যবাদ জানান। খবর তাসনিম নিউজের।
আয়াতুল্লাহ খামেনি মঙ্গলবার হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার কাছে পাঠানো আলাদা দু’টি বার্তায় এ ধন্যবাদ জানান। তিনি হিজবুল্লাহ ও হামাসের পাশাপাশি ফিলিস্তিনি জাতির প্রতিরোধ সংগ্রামের সাফল্য কামনা করেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ অধিদপ্তর গত রোববার এক তথ্য বিবরণী প্রকাশ করে জানায়, এই বাহিনীর কুদস ফোর্সের উপপ্রধান সাইয়্যেদ মোহাম্মাদ হেজাজি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতাকে পাঠানো বার্তায় শোক প্রকাশ করেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051