
খলিলুর রহমান খলিল
রাগের মাথায় ঝগড়া করি
ঝগড়ার কাম্য নয়,
ঝগড়াঝাটি হয় যখনি
লোকে মন্দ কয়।
বাড়তি কথায় দুঃখ আনে
আসে পরা’জয়,
কমতি কথা বলে যেজন
সুখ শান্তিতে রয়।
হঠাৎ মনে আগুন জ্বলে
প্রাণে কষ্ট পাই,
সোনার অঙ্গে দেহ খানি
পুড়ে হলো ছাই।
ঝগড়ার পরে বুঝে সবাই
ঝগড়ায় -শান্তি নাই,
ভাই বড় ধন পর হয়ে যায়
তবু ঝগড়ায় যাই।
সঙ্গ দোষে রঙ্গ নষ্টে
আপন হচ্ছে পর,
কুমন্ত্রণায় মাতে যেজন
ভাঙ্গে সুখের ঘর।
মানা-মানি নাই যেখানে
নদীর বুকে চর,
প্রভুর দয়া পায় না কভু
দুখী জীবন ভর।
মিথ্যা ছেড়ে সত্যে চলো
শান্তি যদি চাও,
অসহায়কে সহায় দিয়ে
ভালোবাসা নাও।
মানব জীবন রচনাতে
হালাল রুজি খাও,
প্রতিহিংসা ধ্বংসের কারণ
হিংসা ছেড়ে দাও।
ধর্মের বাণী কাজ করে না
কঠিন হৃদয় যার,
কথা বলেই হচ্ছে বড়
মানছে না যে হার।
সত্যে শান্তি মিথ্যায় দুঃখ
বিশ্বাস হয় না তার,
হিংসুটে লোক করছে ঝগড়া
থামছে নাতো আর।
ভিন্নবার্তা/এমএসআই