করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এতথ্য জানান।
এসময় তিনি বলেন, আমি নগরবাসীকে ধন্যবাদ জানাতে চাই। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি এবং আমার পরিবারের করোনা হয়েছিল, তখন সবাই আমার জন্য দোয়া করেছেন। মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় যে যেখানে পেরেছে। তারা সবাই দোয়া করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।
তিনি আমাকে ফোন করে, এসএমএস করে এবং হাসপাতাল অথরিটির মাধ্যমে খোঁজ নিয়েছেন। যা আমাকে উজ্জীবিত করেছে। আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। আল্লাহর রহমতে।
তিনি আরো জানান, আমি আপনাদেরই লোক। আপনাদের দোয়া এবং ভালোবাসায় করোনা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। সম্পূর্ণ সুস্থ হয়েই আপনাদের প্রত্যাশিত সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নির্মাণে আবার আত্মনিয়োগ করবো। সবার প্রতি জানাই অপরিসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন সবাইকে সুস্থ রাখেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051