মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন তার চিকিৎসকেরা। মাহাথির মোহাম্মদের দপ্তরের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ০২ ফেব্রুয়ারি (বুধবার) হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি পেলেও ফিজিওথেরাপি এবং আরও চিকিৎসার জন্য তাকে আবারও হাসপাতালে যেতে হয়েছে। বাড়ি ফেরার অনুমতি মিললেও আপাতত দর্শনার্থীদের সঙ্গে দেখা করার অনুমতি নেই।
এক ভিডিও বার্তায় মাহাথির জানান, সারাদিন বাড়িতে কাটানোর পর সন্ধ্যায় তিনি হাসপাতালে গেছেন। তাকে এখনো নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে থাকতে হয়েছে।
মাহাথির বলেন, আমি সেরে উঠেছি, তবে পুরোপুরি সুস্থ নই। ভিডিওতে মাহাথিরকে খুবই ধীরে ধীরে হাঁটতে দেখা গেছে।
সর্বশেষ গত ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
এর আগে, ০৭ জানুয়ারিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুই দশকের বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকা মাহাথির মোহাম্মদ। চিকিৎসা শেষে গত ১৩ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছিলেন তিনি।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051