ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগি, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে শনিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রমের শুরু হয়েছে। এছাড়া ডিএনসিসি এলাকার নার্সারিগুলোতেও বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে।
প্রথম দিনে শনিবার মোট ৩০টি হাসপাতালের আঙ্গিনায় এবং আশেপাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। হাসপাতালগুলো হচ্ছেঃ উত্তরা অঞ্চল-১, অধীন উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাহানারা ক্লিনিক এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
মিরপুর অঞ্চল-২ এর অধীন ইসলামী ব্যাংক হাসপাতাল, ওজিএসএইচ হাসপাতাল এবং ডা. আজমল হাসপাতাল।
মহাখালী অঞ্চল-৩ এর অধীন এনআইডিসিএইচ (বক্ষব্যাধি হাসপাতাল), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, লেপ্রোজি হাসপাতাল, ডিজি হেলথ অফিস, আইসিডিডিআর’বি এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ হাসপাতাল।
মিরপুর অঞ্চল-৪ এর অধীন নগর মাতৃসদন, ফুয়াদ আল খতিব হাসপাতাল কল্যাণপুর এবং সালাউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল।
কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রবীন হাসপাতাল পশ্চিম আগারগাও এবং মিলিনিয়াম হার্ট এন্ড জেনারেল হাসপাতাল লালমাটিয়া। অঞ্চল-৬ এর অধীন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, আল আশরাফ জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, শিন শিন জাপান হাসপাতাল এবং লেক ভিউ সুপার হাসপাতাল।
অঞ্চল-৭ এর অধীন হলি কেয়ার ডায়গনস্টিক সেন্টার, কেসি হাসপাতাল, পারিবারিক ক্লিনিক, রোজা মেডিকেল, এআর হাসপাতাল এবং আর্ক হাসপাতাল। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ডিএনসিসির অন্যান্য এলাকায় মশক নিধনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051