1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাসপাতালে সাকিব আল হাসান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ১১:৫৯ pm

ইংল্যান্ডের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান।

তাই ম্যাচের মাঝেই স্ক্যান করাতে হাসপাতালের দিকে ছোটেন তিনি। যে কারণে কথা বলতে আসেননি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও।
সাকিবের পরিবর্তে আসা সহ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানান, তিনি (সাকিব) হাসাপাতালে স্ক্যান করার উদ্দেশে গিয়েছেন। চোট কতটা গুরুতর তা রিপোর্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট।

চেন্নাইয়ে আজ টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তাই দিনের বেলায় অতিরিক্ত গরমে ব্যাটিংয়ে নামতে হয়েছে সাকিবকে। শরীরের ভার কমাতে স্পিনারদের হেলমেট ছাড়াই খেলার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ব্যাটিংয়ের মাঝপথেই পায়ের পেশিতে টান পড়ে তার। ক্র্যাম্পে ভুগতেও দেখা যায় তাকে।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে থিতু হয়েও আজ বড় ইনিংস খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। এছাড়া বল হাতেও ছিলেন নিষ্প্রভ। ১০ ওভারে ৫৪ রান খরচে শিকার করেন মাত্র এক উইকেট।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ