করোনার উপসর্গ ছিলই, আর আশঙ্ক্ষা মতোই শনিবার কভিড রিপোর্ট পজিটিভ এসেছে বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের। বেশকিছুদিন ধরেই সর্দি-জ্বরে ভুগছিলেন প্রবীণ অভিনেত্রী। শুক্রবার শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে চিকিৎসার জন্য কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইসময়ই করোনা পরীক্ষা করা হয়েছিল তাঁর।
গতকাল বেশকিছু সময় চিকিত্সকদের তত্বাবধানে রাখবার পর সন্ধ্যা রায়কে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন ডা্ক্তররা। হোম আইসোলেশনে থাকার পরমার্শ দেওয়া হয়েছিল ৮০ বছর বয়সী অভিনেত্রীকে। এরপর রিপোর্ট পজিটিভ আসায়, পরিবারের তরফে কোনওরকম ঝুঁকি নিতে চাননি কেউই। অভিনেত্রীর বয়সের কথা ভেবে এদিন তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এই মুহূর্তে সেখানকার কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন, হাসপাতাল সূত্রে খবর বর্ষীয়ান অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি এক্কেবারে স্থিতিশীল।
জ্বর-সর্দির পাশাপাশি তেমন কোনও করোনার উপসর্গ এই মুহূর্তে সন্ধ্যা রায়ের শরীরে নেই। স্বাদ-গন্ধ এখনও স্বাভাবিক রয়েছে অভিনেত্রীর। তবে সন্ধ্যা রায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন টলিউড। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন টলিউডের কলাকুশলীরা।
সাদা কালো থেকে রঙিন, বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। মাত্র ১৬ বছর বয়সে রুপোলি জগতে পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ‘মামলার ফল' (১৯৫৭)। অসামান্য অভিনয় কৌশলের তিনি অনায়াসে যে কোনও চরিত্র হয়ে উঠতে পারতেন সার্থকভাবে।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও সমান সফল তিনি, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিতে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৯-এর নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই সরে দাঁড়ান বর্ষীয়ান অভিনেত্রী।
ভিন্নবার্তা ডটকম/এস এস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051