হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা সেবা নিতে আসা-যাওয়ার সময় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ১১ জন আহত হন। তাদের মধ্যে মো. তারেক (৬০), মো. আহসান (১১) ও মো. শফির (৩৬) আঘাত গুরুতর হওয়ায় ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতরা হলেন- অজিত দাশ (৫৬), মো. বখতেয়ার (৪২), আমির হোসেন (১২), আজম (৬৫), হাসান (৩), সুমাইয়া (১৯), সানজানা (২৪), ছামেরা (৫) এবং হাসান (৩)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (মেডিকেল অফিসার) ডা. রুবেনা নাছরিন বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা পাগলা কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছে। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফোজদারহাট বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের ভ্যাকসিন (র্যাবিক্স ভিসি) দেওয়া পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
পাগলা কুকুরের উপদ্রব রোধকল্পে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে পৌর প্রশাসক আবু রায়হান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া কুকুরের কামড়ে আহতদের পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051