বান্দরবান হাসপাতালের টয়লেটে গলায় ফাঁস দিয়ে বিউটি দাশ (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (০৮ এপ্রির) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃত বিউটি দাশ বান্দরবান সদরের কালাঘাটা এলাকার লিয়াকত আলী পাড়ার চন্দন দাশের স্ত্রী।
পুলিশ জানায়, ৭ এপিল বৃহস্পতিবার সকালে ডায়রিয়া জনিত কারণে বিউটি দাশ বান্দরবান হাসপাতালে ভর্তি হয়। দুপুরের দিকে বিউটি দাশ হাসপাতালের টয়লেটে যান। দীর্ঘ সময় তিনি বেডে ফেরত না আসায় তার বড় ছেলে ঋত্বিক মাকে খুঁজতে টয়লেটে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এদিকে তার চিৎকার শুনে হাসপাতালের ডাক্তার ও অন্যান্যরা ছুটে গেলে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বান্দরবান সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. জিয়াউল হায়দার বাংলানিউজকে জানান, বিউটি দাশ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। দুপুরে জানতে পারি সে হাসপাতালের টয়লেটে গিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কানন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051